
কোলাঞ্জিওকার্সিনোমা (বাইল ডাক্ট ক্যান্সার)
কোলাঞ্জিওকার্সিনোমা হলো বাইল ডাক্টের ক্যান্সার — যে নালীর মাধ্যমে পিত্তরস লিভার থেকে অন্ত্রে যায়। এটি লিভারের ভেতরে (ইন্ট্রাহেপাটিক) বা লিভারের বাইরের নালীতে (এক্সট্রাহেপাটিক) হতে পারে, এবং প্রায়ই ব্যথাহীন জন্ডিস নিয়ে ধরা পড়ে।
লক্ষণ
ডা. গোলাম মাহমুদ রায়হান-এর চিকিৎসা পদ্ধতি
এমআরআই/এমআরসিপি, সিটি স্ক্যান এবং টিউমার মার্কার দিয়ে নির্ণয় করা হয়, কখনো কখনো ইআরসিপি-র মাধ্যমে বায়োপসি করা লাগে। চিকিৎসার মূল ভিত্তি হলো আক্রান্ত বাইল ডাক্ট এবং প্রয়োজনে সংলগ্ন লিভারের অংশ অপসারণ করে বাইল সিস্টেম পুনর্গঠন করা। জটিল ক্ষেত্রে কেমোথেরাপি একত্রে দিতে হতে পারে।
সুস্থ হয়ে ওঠা
অপারেশনের পরিসরের ওপর নির্ভর করে সাধারণত ৭-১০ দিন হাসপাতালে থাকতে হয়, এরপর ধাপে ধাপে সুস্থতা এবং পুনরাবৃত্তি পর্যবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি ফলোআপ প্রয়োজন হয়।
ব্যথাহীন জন্ডিস বা অকারণে চুলকানি হচ্ছে? দেরি না করে ডা. রায়হানের সাথে কথা বলুন।
